প্রথম দল হিসেবে বিদায় মুম্বাই ইন্ডিয়ান্সের

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

যে মাঠে আগে ব্যাট করতে নেমে টেনেটুনে ১৬৬ রানে থামতে হয়েছে লখনৌকে। ইনিংস শেষে লখনৌয়ের আয়ুষ বাদোনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলে ফেলেছিলেন, এই পিচে লড়াই করার জন্য যথেষ্ট রান তুলেছে তার দল। কিন্তু বাদোনিকে ভুল প্রমাণ করে দেন অভিষেক ও ট্রাভিস হেড।

হায়দরাবাদের এই দুই ওপেনার লখনৌকে রীতিমতো ধ্বংস করে দেন। হেড অপরাজিত ছিলেন ৩০ বলে ৮৯ রানে। ৮টি ছক্কা ও সমান সংখ্যক চার হাঁকিয়েছেন তিনি। এ ছাড়া আরেক ওপেনার অভিষেক শর্মা ৮ চার ও ৬ ছক্কার মারে ২৮ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন। লখনৌকে হারিয়ে ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট হয়েছে প্যাট কামিন্সদের। আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের পয়েন্টও ১৬। তিনে আছে হায়দরাবাদ।চারে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনিদের পয়েন্ট ১২। পাঁচ নম্বরে থাকা লখনৌ সুপার জায়ান্টসের পয়েন্টও ১২। ছ’নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্তদের পয়েন্টও ১২। মুম্বইা ইন্ডিয়ান্স রয়েছে নবম স্থানে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৮।

Advertisement

হার্দিক পান্ডিয়াদের বাকি আছে আর দুই ম্যাচ। সেই দু’টি ম্যাচ জিতলেও সর্বাধিক ১২ পয়েন্ট হবে তাদের। ইতোমধ্যে তিনটি দলের পয়েন্ট তাদের থেকে বেশি। আগামী মঙ্গলবার দিল্লি বনাম লখনৌয়ের খেলা। সেই ম্যাচে যে দল জিতবে তাদের ১৪ পয়েন্ট হয়ে যাবে। যদি খেলা কোনো কারণে ভেস্তে যায় তাহলেও ১৩ পয়েন্ট হবে তাদের। মুম্বাই কোনোভাবেই ১২ পয়েন্টের বেশি পাবে না।

অর্থাৎ, গতকালকের ম্যাচের পরই মুম্বাইয়ের প্লে-অফের আশা শেষ হয়ে গেল। তাদের পরের দু’টি ম্যাচ নিয়মরক্ষার। আরও একবার খালি হাতে ফিরতে হচ্ছে পাঁচবারের আইপিএলে চ্যাম্পিয়নদের। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার কাঁধে নেতৃত্ব দিয়ে আসরজুড়েই অস্বস্তিতে ছিল মুম্বাই। মাঠের লড়াইয়েও যার ছাপ দেখা গেছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন