প্রথমবার কুষ্টিয়ায় তৃতীয় লিঙ্গের পায়েল খাতুন ইউপি সদস্য নির্বাচিত হয়েছে।

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২


বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যপদে নির্বাচিত হন মোছা. পায়েল খাতুন। তিনি ১ হাজার ৬২৩ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিলকিস নাহার পেয়েছেন ১ হাজার ৩৬০ ভোট। নির্বাচিত পায়েল খাতুন কাঞ্চনপুর ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের মো. লিয়াকত আলীর সন্তান।

এলাকাবাসী জানায়, পায়েল আগে পুরুষ ছিলেন। হঠাৎ করেই পায়েলের শরীরে জীনগত পরিবর্তন দেখা দিলে ২০১০-২০১১ সালে কলকাতায় গিয়ে লিঙ্গ পরিবর্তন করেন। পুরুষ থাকাকালীন তার নাম ছিল হেলাল। পায়েল সব সময় মানুষের বিপদে পাশে দাঁড়ান। যে কারণে এলাকায় তার জনপ্রিয়তা আকাশচুম্বি। ফলস্বরূপ নির্বাচনে জয়লাভ করেছেন। এক প্রতিক্রিয়ায় পায়
Advertisement
েল খাতুন জানান, যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন জনপ্রতিনিধি হিসেবে সুখ-দুঃখে সব সময় এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করব। এলাকার উন্নয়নে যথাসাধ্য চেষ্টার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া নারীদের জীবন-যাত্রার মানোন্নয়নে যথাসাধ্য চেষ্টা থাকবে।

এ বিষয়ে কাঞ্চনপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আনিছুর রহমান ঝন্টু বলেন, নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক ঘটনা। যেহেতু তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান হিসেবে পরিষদের পক্ষ থেকে সব সময় তাকে সহযোগিতা করা হবে। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, পায়েল খাতুনের নির্বাচিত হওয়ার বিষয়টি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক ঘটনা। কুষ্টিয়া জেলায় তৃতীয় লিঙ্গের কোনো মানুষ নির্বাচিত হওয়ার ঘটনা এটিই প্রথম।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন