পুঠিয়া পৌরসভার মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

মোঃ ইসরাফিল হোসেন,রাজশাহী জেলা প্রতিনিধিঃ
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২



রাজশাহীর পুঠিয়া পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আইরিন পারভীনের বিরুদ্ধে ওএমএসের চাল কিনতে আসা এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পুঠিয়া রাজবাড়ী মাঠে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারীর নাম আঞ্জুমান আরা বেগম (৪২)। তিনি রামজীবনপুর গ্রামের শফিকুল ইসলাম হাবলুর স্ত্রী। ছালমা বেগম নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ওএমএসের চাল তোলা নিয়ে মহিলা কাউন্সিলরের সঙ্গে ওই নারীর তর্ক শুরু হয়। একপর্যায়ে কাউন্সিলর তাকে কিল-ঘুসি মারতে শুরু করেন। পরে ওই মহিলা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। বিষয়টি দেখে আরও কয়েকজন মহিলা তাকে হাসপাতালে নিয়ে যান।

Advertisement
ভুক্তভোগী আঞ্জুমান আরা বেগম বলেন, আমার স্বামী অসুস্থ। সংসারের খরচ কিছু কমাতে ওএমএসের চাল কিনতে আসি; কিন্তু ওই কাউন্সিলর প্রতিদিন একাধিক নাম ব্যবহার করে চাল তুলে নিয়ে যান, আর লাইনে থাকা সাধারণ মানুষ চাল পায় না। এ বিষয়টির প্রতিবাদ করলে ওই কাউন্সিলর আমাকে মারধর করে। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে সে আমার পেট ও বুকে লাথি মারে। এরপর আর কিছুই মনে নেই। পরে দেখছি আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে ওই কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন পারভীন বলেন, ওই মহিলার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। তবে আজকে চাল তোলার সময় সে আমাকে অশ্লীল ভাষায় গালি দেয়। এ সময় আমি তার মুখ চেপে ধরেছি মাত্র। তাকে কোনো মারধর করিনি। আর একাধিক ব্যক্তির নামে চাল উত্তোলনের বিষয়টি তিনি অস্বীকার করেন।

পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কামাল হোসেন বলেন, যতদূর জানি ভুল বোঝাবুঝি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। তবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওএমএসের চাল নিয়ে মারামারির বিষয়ে কোনো অভিযোগ থানায় আসেনি। আসলে অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন