পীরগাছায় খবর প্রকাশের জেরে সাংবাদিকের রান কেটে নেয়ার হুমকি: থানায় জিডি

আকরামুল, রংপুর প্রতিনিধি।
শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২


‘পীরগাছায় শিশু ধর্ষণের চেষ্টা; জরিমানার পরিবর্তে গরু নিলেন বিচারক মেম্বার’ শিরোনামে খবর পরিবেশন করায় সাংবাদিকের রান কেটে নেয়াসহ বিভিন্ন ধরনের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন ছাত্রলীগের এক সদস্য। মোবাইলে হুমকি দেয়াকে কেন্দ্র করে নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর-১৬৯৬। বিচার করা ও গরু নেয়ার বিষয়টি নিশ্চিত করেন ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন।

জানা যায়, গত ২১ অক্টোবর পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের দৌলত খাঁ গ্রামের শামসুল মোল্লার ছেলে হাফিজুর রহমান পাশের বাড়ীর ৭-৮ বছর বয়সের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি কেন্দ্র করে ওই রাত্রেই স্থানীয় ইউপি সদস্য ইসমাইল, সংরক্ষিত মহিলা সদস্যা লাইলী বেগমের স্বামী আবু তালেব ও জাহেদুল ইসলামসহ বেশ কয়েকজন মাতব্বর সালিশ করেন। সালিশে ধর্ষণের চেষ্টাকারী হাফিজুর রহমানের ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন সালিশী বোর্ড। জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্ত হাফিজুরের ঘর থেকে একটি গরু বের করে নিয়ে যান মাতব্বররা। ওই গরুটি জাহেদুল ইসলামের বাড়ীতে রেখে তিনদিন পর বিক্রি করেন ৯৫ হাজার টাকা।

Advertisement
ওই ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ অক্টোবর দৈনিক ‘সংবাদ’ পত্রিকায় ‘পীরগাছায় শিশু ধর্ষণের চেষ্টা, জরিমানার পরিবর্তে গরু নিলেন বিচারক মেম্বার’ শিরোনামে একটি খবর প্রকাশ হয়। প্রকাশিত খবরে খুব্ধ হয়ে বিচারকরা ভাড়াটে সন্ত্রাসীর মাধ্যমে ‘সংবাদ’ পত্রিকার পীরগাছা প্রতিনিধি আব্দুল কুদ্দুছ সরকারের রান কেটে নেয়াসহ বিভিন্ন ধরণের হুমকি দেন। হুমকি দাতা নিজের নাম রাসেল ও রংপুর জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেন। নিরাপত্তা চেয়ে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। সাধারণ ডায়েরীর তদন্তকারী অফিসার এএসআই জাহেদুল ইসলাম ও অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুস শুকুর আলী হুমকি দাতাকে থানায় ডেকে নিলে তিনি ভাড়ায় হুমকি দেয়ার বিষয়টি স্বীকার করেন।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বলেন, বিচারে জরিমানা করাটা অন্যায়, মেম্বারকে পাওয়া যাচ্ছে না। তবে মামলা করার জন্য ওই শিশুর পরিবারকে বলা হচ্ছে।
ছাওলা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন বলেন, আমি জানি শিশু ধর্ষণের চেষ্টায় বিচার করার ও গরু নেয়ার বিষয়টি। তিনি আরো বলেন, এরা এধরনের বিচার করে থাকেন। এদেরকে আইনের আওতায় নেয়ার সুযোগ থাকলে কাজে লাগানো দরকার।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন