পীরগাছায় কালীগঞ্জ বাজারে প্রবেশের পথ সম্প্রসারণের দাবিতে মানববন্ধন

রংপুরের পীরগাছায় ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ হাট/বাজারে প্রবেশের পথ সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও জনসাধারণ। শনিবার বিকেল ৫টায় ওই বাজারের সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তারা।
জানা যায়, বাজারটি ইটাকুমারী ইউনিয়নের এক ঐতিহাসিক হাট/বাজার। ইতিহাস আছে, কালীগঞ্জ হাট/বাজারটি বৃটিশ আমলের প্রতিষ্ঠা করা। এক সময়ে বাজারটি জাকজমকপূর্ণ ছিল। কোলাহল মুখর ছিল চারিদিক। কালের আবর্তনে আজ বিপুপ্তির পথে বাজারটি। বর্তমানে অবকাঠামো ও যাতায়াতের রাস্তা না থাকায় বাজারটি এখন জনশূন্য। বাজারে যাওয়ার পথ সংকীর্ণ হওয়ায় অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দিয়েছে। যে কয়েকটি দোকান আছে তা বন্ধের পথে।

ওই বাজারের বিক্রেতা পল্লী চিকিৎসক খায়রুজ্জামান খাজা, আবুল কালাম আজাদ, মুসলিম উদ্দিন ও হাবিবুর রহমান বলেন, বর্তমানে বাজারটির প্রবেশের পথ নাই বললেই চলে। যেটুকু প্রবেশের পথ আছে তাতে কোন ভ্যান বা কোন মালামাল নিয়ে প্রবেশ করতে পারে ÷2;া। ফলে ক্রেতা-বিক্রেতা উভয়ইদের সমস্যায় পড়তে হয়। ২০০বছরের বাজার আজ বিলিন হয়ে যাচ্ছে অথচ সরকার প্রতিবছর বাজার থেকে লাখ লাখ টাকা আয় করে। বাজারটি সংস্কার করলে সরকারের আরও আয় হতো বলে তারা মনে করেন। কারণ ওই বাজারটি লাখ টাকায় প্রতিবছর ইজারা দেওয়া হয়। বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম প্রামানিক বলেন, বাজারের সাথে আমাদের ১৫-২০টি বাড়ি আছে। প্রবেশের পথ না থাকায় আমাদের বাড়িতে যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে। রাস্তার দুই পাশে ঘর উঠানোর কারণে বাজারের যাওয়ার পথ সংকীর্ণ হয়েছে।
কালীগঞ্জ হাট/বাজার কমিটির সভাপতি মোজাম্মেল হক জানান, বাজারটির প্রবেশের পথ নেই। আমিও চাই বাজারটির উন্নয়ন হউক। আমি বাজারটির বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা বলব।
ইটাকুমারী ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাশার বলেন, বাজারের ২৯শতক জমির মধ্যে বেশিরভাগই ব্যবহার হচ্ছে না। বাজারটির উন্নয়নের চেষ্টা চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত ইউএনও মুসা নাসের চৌধুরীর ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Comments
No comments
Add a comment: