পিআর সহ পাঁচ দফা দাবিতে ফেনী জেলা জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

ফেনীতে জেলা জামায়াতের উদ্যোগে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষে রোববার (১২ অক্টোবর) দুপুরে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্বে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ2509;যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল ইসলাম ও এডভোকেট জামাল উদ্দিন, জেলা প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ,শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল প্রমুখ। পরে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের হাতে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তুলে দেন।

Comments
No comments
Add a comment: