পাশাপাশি দুইটি মসজিদ, ৫ বছর পর দ্বন্দ্বের অবসান

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একই পাড়ায় পাশাপাশি দুইটি জামে মসজিদের অবস্থান নিয়ে দীর্ঘ ৫ বছরে ধরে একটি সমাজ দু'ভাগে বিভক্ত ছিল। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব স্থায়ী সমাধান হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ জাকারিয়াপাড়ায় পাশাপাশি অবস্থিত দুইটি জামে মসজিদের চলমান বিরোধের অবসান ঘটিয়ে মসজিদ দুটি একত্রিত করা হয়। এর আগে, দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মসজিদ দুটি একত্রিত করার লক্ষ্যে দুই মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও মুসল্লিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম সরকার লেবু  উপজেলা নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মো. মাসুদুর রহমান, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবিব মাসুদ, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. লাভলু মিয়া, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি খন্দকার বাবলু মিয়াসহ দুই দুই মসজিদের মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা শেষে দুইটি জামে মসজিদকে একত্র করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, দুই মসজিদের মুসল্লী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদে উপস্থিত হয়ে আসরের নামাজ আদায় করেন।
Advertisement

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাধারণ সম্পাদক হিসেবে মসজিদের ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করেন। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বিরোধের জেরে দুটি জামে মসজিদ পাশাপাশি হওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় মসজিদ দুটি একত্রিত করে স্থায়ীভাবে দ্বন্ধ নিরসন করা হয়েছে।'

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু বলেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় ৫ বছরের একটি সমস্যার স্থায়ী সমাধান করা হয়েছে। একই পাড়ায় পাশাপাশি দুটি মসজিদের অবস্থান নিয়ে দীর্ঘদিন একটি সমাজ দুইভাগে বিভক্ত ছিল। উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় দুটি মসজিদ একত্রিত করে দীর্ঘদিনের সমস্যার অবসান করা হয়েছে।' 

তিনি আরও বলেন, 'দোয়া করবেন আমি যেন এভাবেই যেন সুন্দরগঞ্জ উপজেলাবাসীর সেবায় নিয়োজিত থাকতে পারি।'

উল্লেখ্য, ৫ বছর আগে সুন্দরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড জাকারিয়া পাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ফলে একটি সমাজ ভেঙে অপর আরেকটি মসজিদ তৈরি করে দু'ভাগে বিভক্ত হয় যায়। এনিয়ে তখন থেকেই এলাকাবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। ইতোপূর্বে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যার্থ হয়। ফলে দু'পক্ষের মধ্যে উত্তেজনা আরও সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি স্থায়ীভাবে সমাধান হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন