পাবনা জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মদ বারের মালিক প্রলয়চাকির মৃত্যু

পাবনা জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পাবনা শহরের আলোচিত মদ বারের চাকিবাড়ির মালিক প্রলয় চাকী মারা গিয়েছে।
আজ রোববার (১১ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পাবনা জেল সুপার ওমর ফারুক। তিনি জানান, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদরোগ ও ডায়াবেটিস জনিত রোগে অসুস্থবোধ করেন প্রলয়চাকি। এসময় তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভ2480;্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত। এছাড়াও তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তি হিসেবেও সুপরিচিত। পাবনা শহরের একমাত্র আলোচিত মদের বার ‘চাকী বাড়ি’র মালিক তিনি। ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন। ৫ আগস্ট পরবর্তীতে গা ঢাকা দিয়েছিলেন। তবে ৫ আগস্ট পরবর্তীতে ‘চাকী বাড়ি’র নানা ঘটনা নিয়ে তাকে গ্রেফতার এবং চাকীবাড়ি বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছিল পাবনাবাসী।

Comments
No comments
Add a comment: