পাটগ্রামে উপ-নির্বাচনকে কেন্দ্র করে সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত কয়েকজন

রশিদুল ইসলাম (প্রতিনিধি) লালমনিরহাট
শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২


লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন পাটগ্রাম ইউপির ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের নির্বাচনী প্রচারণায় উভয় পক্ষের হামলা ও সংঘর্ষে আহত ৫ জন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে পাটগ্রাম ইউনিয়নের ওই ৩ (তিন) ওয়ার্ডের মহিলা সংরক্ষিত সদস্য পদের উপ-নির্বাচনে শারমিন আক্তার ও শাকিলা আক্তারের সমর্থকের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মাইক মার্কার শাকিলা শারমিনের সমর্থক ও কলম মার্কার শারমিন আক্তারের সমর্থকের মধ্যে নির্বাচনী প্রচারণার সময় পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা ঘটে।

শাকিলা শারমিনের বাবা শাখাওয়াত হোসেন মন্টু বলেন, এলাকার বিভিন্ন দিকে প্রচারণা করার সময় পরিকল্পিতভাবে আকিদুল মেম্বারের উস্কানিতে মান্নানের ছেলেরা আমার ছেলেদেরকে লাঠিসোটা ইত্যাদি দিয়ে পিটিয়েছে। এতে কয়েকজনের মধ্যে লাবলু নামে একজন গুরুতর আহত হয়েছে।
Advertisement

এদিকে এই ঘটনায় শারমিন আক্তারের স্বামী নুরুজ্জামান মান্নান বলেন, ভোটারদের বাড়িতে গিয়ে  গিয়ে স্লিপ দিচ্ছে আমার ছেলেরা,সেসময় মাইক মার্কার লোকজন আমার লোকদের হামলা করার পর আমাকেও মারার কথা বললে এক পর্যায় উভয়ই সংঘর্ষে জড়িয়ে যায় এবং আমার লোকজনও আহত হয়।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক  জানান, নির্বাচনী প্রচারণা নিয়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর ওই ইউনিয়নে মহিলা সংরক্ষিত সদস্য পদের উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, শাকিলা শারমিন (মাইক), শারমিন আক্তার (কলম) ও ভাগিরথী রানী (বই) মার্কা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন