পাটগ্রামে অধ্যক্ষ হত্যা,ছয় দিনে গ্রেপ্তার হয়নি প্রধান আসমী

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শোক র্যালী ,মানববন্ধনসহ, স্মারকলিপি প্রদান।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার বিভিন্ন মেইন মেইন সড়কে মানববন্ধন শোক সভা, শোক র্যালী শেষে উপজেলা চত্বরে সামনে উপজেলা নির্বাহী অফিসার,বরাবর স্বারকলিপি প্রদান করেন রুহুল আমিন বাবুল ,চেয়ারম্যান, উপজেলা পরিষদ পাটগ্রাম, রাসেদুল ইসলাম সুইট, মেয়র, পাটগ্রাম পৌরসভা,। পরে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, কেও স্মারকলিপি প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও , প্রাথমিক শিক্ষক সমিতি পাটগ্রাম উপজেলা শাখা।
এদিকে পাটগ্রাম উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের উদ্যোগে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বাংলাদেশ প্রাইমারী শিক্ষক সমিতি, বাংলাদেশ আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠণ বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পশ্চিম চৌরঙ্গী মোড়ে মানববন্ধন হয়। এতে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড, পৌরসভা ও কলেজ শাখার সকল মুক্তিযোদ্ধা ও সন্তানেরা অংশ নেন।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থাকেন,সদ্য সাবেক মুক্তিযোদ্ধা সংসদের লালমনিরহাট জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ,পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল,পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, সদ্য সাবেক মুক্তিযোদ্ধা সংসদের পাটগ্রাম উপজেলা কমান্ডার এএইচএম সালাউজ্জামান ফারুক প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাকির হোসেন,বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সহ -সভাপতি এবিএম মনিরুজ্জামান নুর শাহীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাটগ্রাম উপজেলা সভাপতি এএইচ এম তারেকুজ্জামান প্রধান ফাইম।
উল্লেখ্য যে, গত ২০/জানুয়ারী রাত অনুমান ৯:৩০ টা হতে রাত ১০:০০ টার মধ্যবর্তী সময়ে নিউ পূর্বপাড়া নিজ বাড়ি সামনে পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা আসামি সহ তার বাড়ির সামনে পাকা রাস্তায় অন্যায় আটক করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে তার ছোট ছেলে মোঃ রিফাত হাসান (২৯) বাদী হয়ে পাটগ্রাম থানায় আজ একটি হত্যা মামলা দায়ের করেছেন। আজ ছয়দিন পেরিয়ে গেলেও মূল আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি তদন্ত চলছে। এ পর্যন্ত ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দ্রুত মূল আসামিকে গ্রেফতার করা হবে।
One attachment
• Scanned by Gmail

Comments
No comments
Add a comment: