পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান সংস্থার প্রথম কার্যকরী পরিষদের আলোচনা ও মতবিনিময় সভা।

“চলবো মোরা একসাথে জয় করবো বিশ্ব মানবতা” এই শ্লোগানকে সামনে রেখে গত ৪ নভেম্বর বসুন্ধরা আবাসিক এলাকায় পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান সংস্থার কার্যালয় প্রথম কার্যকরী পরিষদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআর তেলাওয়াত ও জাতীয় সংঙ্গীত পাঠ করার মাধ্যমে সভা শুরু করা হয়। সভার সভাপতিত্ব করেন পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান সংস্থার প্রতিষ্ঠাতা ও সভানেত্রী ইসমত আরা জাকিয়া। এছাও উপস্থিত ছিলো সংস্থার কার্যকরী পরিষদের ২০ জন নারী।

সভানেত্রী ইসমত আরা জাকিয়া বলেন বাংলাদেশের জনকল্যাণমূলক বা আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে ২০১৭ খ্রিস্টাব্দে প্রতিষ্টিত হয় পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান সংস্থারটি। দুস্থ ও বেকার নারীদেরকে উপযোগী ট্রেডে প্রশিক্ষণ দানের মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করা। তাদেরকে একতাবদ্ধ থেকে সঞ্চয়ী মনোভাবাপন্ন হিসেবে গড়ে তোলা। তাছাড়া গার্মেন্টসের দারিদ্র্য নারীদের উন্নয়নমুখী প্র86;িক্ষন প্রধান ও সচেতনতা সৃষ্টি করে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা করতে চাই সকলের সহযোগীতা নিয়ে। অদূর ভবিষ্যৎতে দেশ এবং দেশের বাহিরে আমাদের কাজের দ্বারা ছড়িয়ে দিতে চাই পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান সংস্থাটি।

এর পরে একে একে বক্তব্য প্রদান করেন উপস্থিত সদস্যরা। তারা বলেন আমরা যারা স্বাবলম্বী নারীরা আছি আমরা চাই আমাদের সংস্থার দ্বারা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করতে। আমরা চাই পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান সংস্থাটি একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, সামাজিক, গণতান্ত্রিক এবং জনকল্যাণমুখী সংগঠন হিসেবে সবার মাঝে ছড়িয়ে দিতে। আলোচনা সভা শেষে সকলকে শপথ বাক্য পাঠ করান সংস্থার সভানেত্রী ইসমত আরা জাকিয়া। শপথ পাঠ এর মধ্য দিয়ে শেষ হয় পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান সংস্থার প্রথম কার্যকরী পরিষদের আলোচনা ও মতবিনিময় সভা।

Comments
Silvia Gomes Sejuti
I interested
Add a comment: