পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তা মেলা ২০২৪

ফাহিম হক
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪


“চলবো মোরা একসাথে জয় করবো বিশ্ব মানবতা” এই শ্লোগানকে সামনে রেখে গত ১০ ফেব্রুয়ারী বসুন্ধরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক অনুমোদিত “পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান” সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তা মেলা ২০২৪। দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় অংশ নিয়েছিলেন মোট ২০ জন নারী উদ্যোক্তা। সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে মেলা। মেলায় প্রদর্শনী করা হয় দেশীয় শাড়ি, থ্রি পিস, ব্লক, বাটিক, জামদানি শাড়ি, নকশিকাঁথা, কেক, আইক্রিম, নাড়ু, সালোয়ার-কামিজ, আচার, পিঠা, দুপুরের খাবার, হালকা খাবার, চা-কফি, ভেজালমুক্ত প্রাকৃতিক সরিষার তেল, জুয়েলারি, কসমেটিকস, বইয়ের স্টল সহ নিত্যব্যবহার্য পণ্য।


মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা বলেন সারা বছরই দেশজুড়ে নানা রকম মেলা হয়। তবে শুধু নারী উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন খুব একটা দেখা যায় না। বর্তমানে নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে তাই বেশি বেশি এরকম মেলা হলে আমরা আরো সামনে এগিয়ে যাবো। পাওয়ার অব ওয়ান্ডার ওম্যানের এ আয়োজন  প্রশংসার দাবিদার।

দিনব্যাপী এ মেলায় নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। মানুষের উৎসাহ দেখেই বোঝা যায় মেলাটি শতভাগ সফল। কিশোরী থেকে তরুণী, মধ্যবয়স্ক নারী থেকে বৃদ্ধা মহিলারাও মেলায় আসেন। ওদিকে মা-বাবার হাত ধরে মেলায় আসে শিশুরাও।


পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান এর সভানেত্রী ইসমত আরা জাকিয়ার কাছে মেলা সর্ম্পকে জানে চাইলে তিনি বলেন- আমাদের দেশের নারীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে ছিলো । বর্তমানে তাদের মেধা দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে তারা আরও এগিয়ে যাবে। আর এ সুযোগ আমাদের করে দিতে হবে। বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের দিকে বাড়তি দৃষ্টি দেয়ার ফলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে। নারী উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের মেলা আমরা আরও বেশি বেশি করার চেষ্টা করবো তাহলে তাদের তৈরি পণ্যের বিক্রি বৃদ্ধি ও প্রচারে সাহায্য করবে।

Advertisement

তিনি আরও বলেন বর্তমান সময়ে নারী উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তি, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, ভালো উপকরণ ও নিজস্ব সৃজনশীলতা দিয়ে পোশাকের ডিজাইন ও মানসম্মত পোশাক তৈরি করছেন। এসব পোশাক বাজারজাত করার জন্য মেলা একটি দারুণ উদ্যোগ। দেশব্যাপী এ ধরনের মেলার আয়োজন বাড়ালে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে আমার বিশ্বাস। শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা ও পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান এর সকল সদস্যকে ধন্যবাদ জানান।


মেলায় আরও উপস্থিত ছিলেন পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান এর সিনিয়র সভানেত্রী জাকিয়া ইয়াসমিন, সাধারন সম্পাদিকা জিন্নাত আরা রুমি, সহ-সভানেত্রী ফারিয়া ফয়সাল বিন্তু, সহ-সভানেত্রী রোমানা মুনিয়া, যুগ্ন সাধারণ সম্পাদিকা কাওছার পারভীন, সাংগঠনিক সম্পাদিকা মাহাবুবা জাহান লিটা, যুগ্ন সাংগঠনিক সম্পাদিকা মোরশেদা খানম রনি, যুগ্ন সাংগঠনিক সম্পাদিকা মৌসুমী রায়, যুগ্ন সাংগঠনিক সম্পাদিকা নাহিদা খান, যুগ্ন সাংগঠনিক সম্পাদিকা রুফাইদা চৌধুরী, অর্থ সম্পাদিকা নিশিত জাহান, যুগ্ন অর্থ সম্পাদিকা ইশরাত কুলসুম তানিয়া, সদস্য সচিব দামিনি খান, ধর্ম সম্পাদিকা জান্নাতি ইসলাম,দপ্তর সম্পাদিকা নাদিরা আক্তার, সাংস্কৃতিক সম্পাদিকা রুবাইদা ইফতেখার, উপ-সাংস্কৃতিক সম্পাদিকা ঐশী চৌধুরী, আন্তুর্জাতিক বিষয়ক সম্পাদিকা কাজী আদৃতা, আইন বিষয়ক সম্পাদিকা এড. শাহনাজ সাথী, পরিবেশ সম্পাদিকা কানিজ ফাতেমা, মানব সম্পাদিকা শাহনাজ সাথী, সুমী চৌধুরী সহ আরও একশত সাধারন সদস্য উপস্থিত ছিলো।

মেলায় মিডিয়া পার্টনার ছিলো কাজীএগ্রো টিভি।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা