পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান এর ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে পাওয়ার অব ওয়ান্ডার ওম্যান।
গত ২৩শে মার্চ বসুন্ধরা আবাসিক এলাকয় সংগঠনের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ, সাধারণ পরিষদ সহ বিভিন্ন নারী উদ্যোক্তা। আয়োজনের শুরুতে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সংগঠনের সদস্যরা ও নারী উদ্যোক্তারা। সকলে বলেন এরকম প্রতিটা দিবস বা বিশেষ দিনে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হলে আমাদের মধ্যে সম্পর্ক আরো দৃরু হবে। যা আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিতে সাহাস্য করবে।

এরপর বক্তব্য রাখেন সংগঠনের সভানেত্রী ইসমত আরা জাকিয়া। ইসমত আরা জাকিয়া তার বক্ত্যরে শুরুতে সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলে আপনারা সব সময় আমাদের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত হন। যার কারনে আমাদের অনুষ্ঠানগুলো সফল হয়। আমি আশা করি আপনার সবসময় এভাবে আমাদের পাশে থাকবেন। এরপরে তিনি সংগঠনের বিভিন্ন বিষয় নিতে কথা বলেন এবং ভবিশৎতে সকলের উপস্থিতি আশা করেন।
মতবিনিময় সভার পর সকলের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্ত্য রাখেন হাফেজ ক্বারী সাদ্দাম হোসেন জিহাদী। এরপর সংগঠন, দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয় । সবশেষে সকালে ইফতারে অংশগ্রহণ করেন।

Comments
No comments
Add a comment: