পাঁচবিবিতে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

১৪ ডিসেম্বর পাঁচবিবিবাসীর জন্য স্মরণীয় ১টি দিন। দীর্ঘ ৯ মাস লড়াই সংগ্রাম ত্যাগ তীতিক্ষার বিনিময়ে ১৯৭১ সালের এই দিনটি পাঁচবিবি হানাদার মুক্ত হয়।
এ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালার আয়োজনে বুধবার বিকেলে পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল শহীদ মুন্না।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো.বরমান হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ পরিতোষ চন্দ্র ঘোষ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনোরঞ্জন দাস রতন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী মন্ডল, মহিলা আ'লীগ সভানেত্রী মাছুদা বেগম ঝর্ণা, শিক্ষক আব্দুল হাই, প্যানেল মেয়র নূর হোসেন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান টুকু, মহিলা কাউন্সিল শামিমা সুলতানা শীতল ও নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরিন আক্তার জুন প্রমুখ।

Comments
No comments
Add a comment: