পরীক্ষা চলাকালে নকল পেয়েও ব্যবস্থা নেয়নি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা

আইয়ুব খান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাংলা-২ বিষয়ের এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা চলাকালে নকল করার দায়ে দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জন্য অনুরোধ করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে কারিগরি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারহানা শারমিন জেবির বিরুদ্ধে। রোববার দুপুর ১২ টায় রাঙ্গাবালী হাই/এ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কারিগরি কক্ষে এ ঘটনা ঘটে। ইত্যেমধ্যে এ বিষয়ে জেবিকে শোকজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, পরীক্ষা সময়সূচী অনুযায়ী কারিগরি কেন্দ্রে দ্বাদশ শ্রেনীর বাংলা-২ বিষয়ের পরীক্ষা চলছিল। এদিন নকল করে উত্তরপত্রে লেখার সময় ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের দ্বাদশ শ্রেণীর দুই পরীক্ষার্থীর উত্তরপত্র নিয়ে যায় ভিজিলেন্স টিমের সদস্য এসএম শাহাদাত হোসেন। পরে দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করা হলেও তিনি কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এরপরে কক্ষের মধ্যে ওই দুই পরীক্ষার্থীর উপর চড়াও হন তিনি। উত্তরপত্র নেয়ার ১০ মিনিট পরে নকল (কপি) রেখে পুনঃরায় পরীক্ষা দেয়ার জন্য পরীক্ষার্থীদ্বয়কে উত্তরপত্র ফিরিয়ে দেয় ভারপ্রাপ্ত কর্মকর্তা জেবি। আর এ ধরনের ঘটনায় ব্যবস্থা না নেওয়ায় পরীক্ষা কেন্দ্র পরিচালনা নিয়ে প্রশ্ন রয়েছে।

Advertisement

কারিগরি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারহানা শারমিন জেবি বলেন,(০১৭৪৪৯৮৯৮৪৩) ‘ভিজিলেন্স টিমের সদস্য পেপার নিয়ে দিছে। আমি নিয়ে ১০ মিনিট পরে দিছি। এরআগে ৭ মিনিট ছিল। আজকের বিষয়ের সাথে ওই নকলের মিল নেই।’

ভিজিলেন্স টিমের সদস্য ও উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. এসএম শাহাদাত হোসেন জানান,(০১৮১৮৭৮৬০২০) ‘আমি হাতেনাতে নকল ধরার পরে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে কাগজপত্র বুঝিয়ে দিয়েছি। এবং ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছি।’

এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) কেন্দ্রের দায়িত্বরত ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রিপন খন্দকার বলেন, ‘যেহেতু সে ব্যবস্থা নেয়নি, এটি তার ব্যর্থতা।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন,‘ ইতোমধ্যে তাকে শোকজ করা হয়েছে। জবাবের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট হতে মোট ১০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। এর মধ্যে একাদশে ৫৩ ও দ্বাদশে ৫০ জন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন