পটুয়াখালী-৩ বিপুল ভোটে বিজয়ী জনতার এমপি এস এম শাহজাদা, জনমনে আনন্দ

আরেফিন লিমন, পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি
সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪

পটুয়াখালী -৩ (গলাচিপা-দশমিনা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী বর্তমান সংসদ সদস্য এস এম শাহজাদা দ্বিতীয় বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লে. জেনারেল (অব:) আবুল হোসেনকে ৪০ হাজার ৬৬৩ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বিজয় লাভ করেন। তার বিজয়ে স্থানীয় জনগণ, নেতাকর্মী ও সমর্থকরা রঙ মেখে, মিষ্টিমুখ করে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: নূর কুতুবুল আলম রবিবার (৭ জানুয়ারি) রাত ১০টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী হয়ে এস এম শাহজাদা বলেন, 'আমি খুবই আনন্দিত, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নৌকা প্রেমি জনতার ও মুজিব আদর্শের জয় হয়েছে।' তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement
নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস এম শাহজাদা নৌকা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ১৭১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখির প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫০৮ ভোট। এছাড়াও অন্যান্য দলের ৪ জন প্রার্থী পেয়েছেন ৯শ ৫৬ ভোট। গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সূত্রে এই ফলাফল পাওয়া গেছে। 

পটুয়াখালী -৩ (গলাচিপা-দশমিনা) আসনে ১২৪টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৫২ হাজার ২৬১ ভোট। পুরুষ ভোটার- ১ লক্ষ ৭৭ হাজার ১৫৪ জন, মহিলা ভোটার -১ লক্ষ ৭৫ হাজার ১০৫ জন ও তৃতীয় লিঙ্গের হিজড়া ভোটার ০২ জন।  মোট ভোট কাস্টিং হয়েছে ১ লক্ষ ৪০ হজার ১০৩ জনের। এর মধ্যে মোট বৈধ ভোট ১ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৪৬৮ জনের। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Comments

No comments

Add a comment:

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য