নড়াইল থেকে শিক্ষাসফরে জাপান যাচ্ছে মাধ্যমিকের ৬ ছাত্রী।

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি
শনিবার, ১১ মে ২০২৪
বৃহস্পতিবার (৯ মে) বিকেলে তারা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্য রওনা দেবে। আগামী ১৭ মে পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে।

সুযোগপ্রাপ্ত ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা হলো- দশম শ্রেণির সৈয়দ রাইসা, মুসলিমা জাহান তুলি, নবম শ্রেণির সৈয়দা আতিফা রহমান, রুকাইয়া শেখ জেরিন, সৈয়দা তাসনিয়া খানম এবং অষ্টম শ্রেণির মোসা. সিনথিয়া। সফরকালে শিক্ষার্থীদের সঙ্গে থাকবেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক ও শিক্ষিকা মৌসুমি খানম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সভাপতি ড. সৈয়দ এমদাদুল হকের জাপানি বন্ধু মি. রিউসুকে হন্জু এ শিক্ষাসফরের আয়োজন করেছেন। তিনি সমস্ত ব্যয়ভার বহন করবেন। প্রত্যন্ত অঞ্চল থেকে জাপানে যাওয়া এসব শিক্ষার্থী সেদেশের টোকিও বিশ্ববিদ্যালয় ও কিয়েটা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবে।
Advertisement
এদিকে জেলার প্রত্যন্ত একটি গ্রাম থেকে জাপানে যাওয়ার সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা।

সৈয়দ রাইসা ও আতিফা রহমান জানায়, সূর্যোদয়ের দেশ জাপানে যাওয়ার সুযোগ পেয়ে তারা অত্যন্ত খুশি। বইয়ের পাতায় জাপান সম্পর্কে অনেক পড়েছে। এবার বাস্তবে সেখানে গিয়ে অভিজ্ঞতা অর্জন করবে এবং তা অন্য শিক্ষার্থীদের মাঝে শেয়ার করবে।

বিদ্যালয়ের সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক বলেন, ব্যক্তি উদ্যোগে তিনি ২০১৫ সালে এই বিদ্যালয়টির কার্যক্রম শুরু করেন। তার জাপানি বন্ধু মি. রিউসুকের অর্থায়নেই চলে বিদ্যালয়টি। এবার সেই বন্ধুর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাপানে শিক্ষাসফরের আয়োজন করা হয়েছে। এই শিক্ষাসফরের মধ্যদিয়ে জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের বন্ধন আরও বেশি দৃঢ় হবে। দুই দেশের সংস্কৃতির বিনিময় হবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন