নড়াইল জেলা শেখ হাসিনার ঘাঁটি এখানে অন্য কোন ভাইদের ঠাঁই নাই: মাশরাফী

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধি
রবিবার, ০৭ জুলাই ২০২৪


বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন নিখিল এমপি বলেছেন, অনুপ্রবেশকারীরা যেন দলের মূল পদ না পায় এবং মাদকাসক্ত কোন ব্যক্তি যুবলীগ না করতে পারে।


বক্তব্য তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে পদ্মা সেতুতে যেতে নিষেধ করেছিলেন কিন্তু তাদের কথা কেউ শোনেনি। দেশের মানুষ এখন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করেন। তিনি বেগম খালেদাজিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের দলের নেতাকর্মীদের পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে নিষেধ করেন। শনিবার (৬জুলাই) দুপুর ১২টায় নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ চত্বরে লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুবলীগের সকল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, নড়াইল জেলা মুক্তিযোদ্ধাদের ঘাঁটি ও শেখ হাসিনার ঘাঁটি। এখানে শেখ হাসিনা ছাড়া অন্য কোন ভাইদের ঘাঁটি নাই।


প্রায় ২০ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০০৪ সালে লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন নড়াইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ্যাড. গাউসুল আজম মাসুম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন নিখিল এমপি
Advertisement

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল - ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সুভাষ চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুভ্রত পাল, সাংগঠনিক সম্পাদক ড. শামিম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কার্য নির্বাহী কমিটির সদস্য কাজী বশির আহমেদ, সদস্য এ্যাড. তরিকুল ইসলাম,  সদস্য মো: সজিবুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপ-কৃষি ও সমব্যয় বিষয়ক সম্পাদক মোল্যা রওশন জামির রানা, নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলন শেষে কমিটি গঠনের লক্ষ্যে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নড়াইল ও লোহাগড়া উপজেলা নেতৃবৃন্দ কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিটি ঘোষণা হয়নি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন