নড়াইলে সেতুর সংযোগ সড়কে বৈদ্যুতিক খুঁটি।

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধি
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নড়াইলের কালিয়ায় পল্লীবিদ্যুতের একটি খুঁটি অপসারন জটিলতার কারনে প্রধানমন্ত্রীর উদ্বোধনের সম্ভাব্য তালিকা থেকে বাদ পড়েছে নবনির্মিত চাঁচুড়ী সেতু। ওই খুঁটির কারনে নির্ধারিত সময়ের মধ্যে সেতুর সংযোগ সড়কের নির্মান কাজ শেষ করতে পারেনি বলে নড়াইল সড়ক ও জনপথ বিভাগ সুত্রে জানা গেছে।

আগামী ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবসে প্রধানমন্ত্রীর সারা দেশের নবনির্মিত ১৪০ টি সেতু একযোগে র্ভাচুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে বলে সুত্রটি জানিয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, কালিয়া-নড়াইল সড়কের চাঁচুড়ী ইউনিয়নের চাঁচুড়ী খালের উপর সেতু নির্মান কাজ শেষ হয়েছে। কিন্ত পল্লীবিদ্যুতের একটি খুঁটির কারণে শেষ হয়নি সেতুর সংযোগ সড়কের কাজ। মূল সেতুর পূর্বপাশের প্রায় ১০ মিটার দুরত্বে সংযোগ সড়কের প্রায় মাঝখানে রয়েছে ওই খুঁটিটি।
নড়াইল সড়ক ও জনপথ বিভাগ উপজেলার কালিয়া-নড়াইল সড়কের চাঁচুড়ী খালের উপর ৭ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৭২২ টাকা ব্যয় বরাদ্দ দিয়ে একটি সেতুর নির্মান কাজ হাতে নেয় ২০২০ সালে। সে অনুযায়ী ওই বছর ৩০ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোজাহের এন্টারপ্রাইজকে কার্যাদেশ প্রদান করা হয়। গত ২০২২ সালে ৩০ জুন কাজটি শেষ করার কথা থাকলেও কাজটি শেষ করতে ঠিকাদারের আড়াই বছরেরও বেশী সময় লেগে যায়।

Advertisement
ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত প্রকৌশলী মো. আশিকুজ্জামান বলেন, সেতুর পূর্ব পাশের সংযোগ সড়ক নির্মান কাজের শুরুতেই  পল্লীবিদ্যুতের একটি খুঁটি অপসারন করতে কালিয়া আঞ্চলিক অফিসে তারা আবেদন করেন। বিদ্যুৎ কর্মকর্তাদের সমীক্ষা অনুযায়ী ফিস বাবদ এক মাস আগে ১ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়েছেন। কিন্তু বার বার ওই অফিসে ধর্না দিয়েও কোন সুরাহা করতে না পারায় সংযোগ সড়কের পূর্বাংশের নির্মান কাজ এবং পশ্চিমাংশের কার্পেটিংয়ের কাজ করতে পারছেন না। 

কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের সম্ভাব্য তালিকা থেকে সেতুটি বাদ পড়া খুবই দু:খজনক। দ্রুত খুঁটিটি অপসারন করে সংযোগ সড়কের নির্মান কাজ শেষ করার দাবি জানিয়েছেন তিনি। 

যশোর পল্লীবিদ্যুত সমিতি ২ এর কালিয়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. বনিয়ার রহমান বলেন, খুঁটিটি অপসারনের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এছাড়া খুঁটিটি তুলতে ক্রেনের প্রয়োজন রয়েছে। ক্রেনের ব্যবস্থা না হওয়ায় সেটি অপসারন করা সম্ভব হচ্ছে না। তবে ১০/১২ দিনের মধ্যে কাজটি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বার্হী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান দু:খ প্রকাশ করে বলেন, সেতুর সবকাজ প্রায় শেষের পর্যায়ে রয়েছে। আগামী নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রী কতৃক ভার্চুয়ালি উদ্বোধনের সম্ভাব্য তালিকায় এই সেতুর নামটি ছিল। কিন্তু একটি খুঁটির কারনে সময়মত কাজ শেষ না হওয়ায় সেতু উদ্বোধনের সম্ভাব্য তালিকা থেকে চাঁচুড়ী সেতুর নামটি বাদ পড়েছে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন