নড়াইলে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত।

নড়াইলে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজনে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নড়াইল জেলা কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নড়াইল, মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বলেন, পদ্মা বহুমূখী সেতু ও মধুমতি সেতু চালু হওয়ায়, ঢাকায় যেতে মাত্র ২ ঘন্টা সময় লাগে। সেজন্য নড়াইলে অনেক উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, বিসিকের প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ও কুঠির শিল্পের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। শিল্প সৃষ্টিতে প্রশাসনের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৯ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়। বিসিক নড়াইলের উপ-ব্যাবস্থাপক প্রকৌশলী মোঃ সোলায়মান হোসেনের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণটি পরিচালিত হয়। উক্ত সমাপণী অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) রাকিবুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিসিক নড়াইলের উপব্যাবস্থাপক বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে বিসিক নড়াইল হতে ১০০ জন উদোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হবে, নড়াইল সদরে ৫০ জন ও লোহাগড়া উপজেলায় ৫০ জন। আগামীতে কালিয়া উপজেলায়ও এ প্রশিক্ষণ দেওয়া হবে। চীনের মতো ঘরে ঘরে শিল্প কারখানা তৈরী করতে নড়াইল বিসিক কাজ করে যাচ্ছে, যার জন্য নড়াইলে দিন দিন শিল্প উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে ও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। উল্লেখ্য যে, নড়াইল বিসিক হতে মাত্র ২৪০ টাকায় কুটির শিল্প প্রতিষ্ঠান এর নিবন্ধন প্রদান করা হচ্ছে।

Comments
No comments
Add a comment: