নড়াইলে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ
নড়াইলের কুরিরডোব মাঠে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
একটি, দু’টি নয়-লাখো মোমবাতি প্রজ্জ্বালন। উপলক্ষ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। বিশাল এই আয়োজন দেখতে তাই নড়াইলের কুরিরডোব মাঠে প্রতিবারের মতো এবারও ভিড় হাজারও মানুষের।
বুধবার (২১ ফেব্রুয়ারি) ৬টা ২০ মিনিটের দিকে সব মোমবাতি জ্বেলে ওঠে একসঙ্গে। তখন ‘আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে ঘণ্টাব্যাপী গণসংগীত পরিবেশন শুরু করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ও ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের ৬ একরের বিশাল কুরিরডোব মাঠে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষাশহীদদের স্মরণের ব্যতিক্রম এ আয়োজনটি শুরু হয়।
‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’-এ স্লোগানকে সামনে রেখে একুশের আলো উদযাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলন পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, একুশের আলো নড়াইলের সভাপতি প্রফেসর মুন্সি হাফিজুর রহমান, নাট্যব্যক্তিত্ব কচি খন্দকার, একুশের আলোর যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু,কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ।
অনুষ্ঠান দেখতে আরমান আলিফ বলেন, অসাধারন, অনেক মোমবাতি এক সঙ্গে জ্বালিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। সঞ্জয় দাস বলেন, ‘নিজে আনন্দ উপভোগ করতে এবং বাচ্চাদের আনন্দ দিতে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বালন অনুষ্ঠানে এসেছি। আয়োজন সফল করতে এক মাস আগে থেকে প্রস্তুতির কাজ শুরু করেন সাংস্কৃতিককর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমিকরা।

Comments
No comments
Add a comment: