নড়াইলে বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, অপর একজনের পা বিচ্ছিন্ন

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধি:
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪


নড়াইলের লোহাগড়ায় বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো: রিফাতুল ইসলাম মিঠুন (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো: আজাদ শেখের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার কালনা পৌরসভা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বজন সূত্রে জানা গেছে, নিহত রিফাতুল ইসলাম মিঠুন লোহাগড়া পৌরসভার কুন্দশী ৫নং ওয়ার্ডের মো: বেলায়েত সিকদারের ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা সহকারি শিক্ষা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আহত আজাদ শেখ (৪৭) উপজেলার মল্লিকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত. শাহাবুদ্দিন মিয়ার ছেলে। আজাদ শেখ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। লোহাগড়া থানার পুলিশ উপপরিদর্শক (এস আই) মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, কালনা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার কালনা পৌরসভা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন ভাটিয়াপাড়া যাওয়ার পথে সোহাগ পরিবহন বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী রিফাত ঘটনাস্থলেই মারা যায়। এসময় মোটরসাইকেল চালকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। মোটরসাইকেলে থাকা অন্য আরোহী অক্ষত আছে।  আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।নিহত রিফাতুল ইসলাম মিঠুন বিবাহিত, তার একটি কন্যা শিশু সন্তান রয়েছে।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন আইনানুগ প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহত রিফাতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন