নড়াইলে জেন্ডার ভিত্তিক নির্যাতন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে জেন্ডার ভিত্তিক নির্যাতন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) দুপুরে নড়াইলের চিত্রা রিসোর্ট হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউএনডিপির আয়োজনে ও নড়াইল ভলাটিয়ার্সৈর বাস্তবায়নে কর্মশালায় মূল আলোচক ছিলেন জেন্ডার বিশেষজ্ঞ সাবিনা পারভিন। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা অ্যাডজুট্যাট বিকাশ চদ্র দাস, সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দিন, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমান সাকিব, সামাজিক গণযোগাযাগ বিশেষজ্ঞ ফাইজুল করিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসু2478;ী মজুমদার, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরিফুল আলম লিটু, বণিক সমিতির সদস্য তসিকুল ইসলাম অনিক, নড়াইল ভলাটিয়ার্সৈর সভাপতি শফিকুল ইসলাম, মানবিক নড়াইল গ্রুপর পরিচালক হুমায়রা হক, সাংস্কৃতিক কর্মী শেখজাদী নাঈমা জবারী বনানীসহ অনেকে।
বক্তারা বলেন, গণপরিবহন, পাবলিক প্লেস, সাইবার বুলিংয়ের মাধ্যমে বেশি নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন নারীরা। কর্মশালায় জেন্ডারভিত্তিক এসব সংহিসতা বন্ধের জন্য বিভিন্ন সুপারিশ করা হয়।
কর্মশালায় সাংবাদিক, পরিবহন শ্রমিক, এনজিওকর্মী, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ্রহণ করেন।

Comments
No comments
Add a comment: