নড়াইলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২ প্রার্থী।

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধি:
শনিবার, ২৫ মে ২০২৪
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল ২১ মে অনুষ্ঠিত হবে। 

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মাঠে থাকলেও মূল লড়াই হবে দুইজনের মধ্যে। তাদের মধ্যে একজন প্রবীণ একজন নবীন।

নির্বাচনী লড়াইয়ে এগিয়ে আছেন ৭ বারের চন্ডীবরপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব আজিজুর রহমান ভূইয়া যিনি লড়ছেন আনারস প্রতীক নিয়ে আর বর্তমান ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহামুদ তুফান মাঠে রয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে।

৭ বারের চন্ডীবরপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব আজিজুর রহমান ভূইয়া লড়ছেন আনারস প্রতীক নিয়ে আর বর্তমান ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহামুদ তুফান মাঠে রয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে।

নবীন আর প্রবীণের এই লড়াইয়ে প্রচারণায় দুজনেই সমান তালে রয়েছেন। এছাড়া চেয়ারম্যান পদে অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী মিলন মল্লিক লড়ছেন কলস প্রতীক নিয়ে।

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। এই এলাকার ভোটারদের ধারণা আনারস প্রতিক ও ঘোড়া প্রতিকের দুজনেই খুবই শক্ত প্রার্থী। কে বিজয়ী হবে এখনই ধারনা করা যাচ্ছে না। তবে যিনি বিজয়ী হবেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হবেন।

Advertisement
এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় ভোটাররা কিছুটা চাপমুক্ত। তবে প্রবীণ প্রার্থী আজিজুর রহমান ভূইয়া প্রবীণ রাজনীতিবিদ যে কারণে প্রতিপক্ষের প্রার্থীরা কিছুটা হলেও চাপ অনুভব করছেন বলে জানা গেছে। 

জেলা আওয়ামী লীগের একটি বড় অংশ রয়েছেন প্রবীণ আজিজুর রহমান ভুঁইয়ার পক্ষে। তারা প্রকাশ্যে মাঠে নেমেছেন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের অপর অংশের নেতারা তোফায়েল মাহামুদ তুফানের পক্ষে কিছুটা গোপনে মাঠে কাজ করছেন।

সীতারামপুর গ্রামের ভোটার অলোক বিশ্বাস জানান, এবারে কোনো নৌকা মার্কা নেই। আমরা যে প্রার্থীকে পছন্দ করবো, তাকেই ভোট দিতে পারবো।

বাশগ্রামের প্রবীণ ভোটার ইউসুফ আলী জানান, গতবারের মতো ভোট দেওয়ার জন্য কোনো চাপ নেই। আমরা কেন্দ্রে গিয়ে যাকে পছন্দ হয় তাকেই ভোট দিয়ে আসবো।

নির্বাচন সুষ্ঠু করতে মাঠে রয়েছেন রিটানিং অফিসার নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং প্রতিদিনই কোনো না কোনো প্রার্থীকে জরিমানা করা হচ্ছে।

রিটানিং কর্মকর্তা (নড়াইল সদর ও লোহাগড়া) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল বলেন, ইতিমধ্যে দুটি উপজেলার প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে আমরা শতভাগ ভালো নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর।

নড়াইল সদর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৭৬০ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২০ হাজার ১২৯ ও নারী ১ লাখ ২১ হাজার ৬৩০ জন। এছাড়া ১ জন হিজড়া ভোটার রয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন