নড়াইলে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধি
মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪

নড়াইলের কালিয়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে । রোববার (৭ জুলাই)  ভোর রাতে কালিয়া উপজেলার নড়াগাতী এলাকায় ২য় দফা ডাকাতিকালে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি  মোটর সাইকেল ও  দেশীয় অস্ত্র জব্দ করে। ডাকাতি করা স্বর্ণালংকার কালিয়ার বড়দিয়া ও গোপালগঞ্জ এর রামদিয়া বাজার থেকে উদ্ধার করে। ডাকাতি করা স্বর্ণ ক্রয় করায় দুই স্বর্ণ ব্যবসায়ীকেও আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

 গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ফলসি ফুকরা গ্রামের সাহেদ আলীর  ছেলে আল আমিন (৩১),  একই গ্রামের বালাম শেখের ছেলে তরিকুল ইসলাম (৩২), খুলনা জেলার তেরখাদা থানার নলিয়ার চর গ্রামের জলিল মোল্যার  ছেলে জাকির  হোসেন  মোল্যা (৩৮), একই গ্রামের তারা ভুঁইয়ার ছেলে  গোলাম রসুল (৩৪,  একই থানার আটলিয়া গ্রামের দাউদ আলী শিকদারের ছেলে রাকিবুল ইসলাম (৩৩) এবং নড়াইলের নড়াগাতী থানার নলামারা গ্রামের কালো শশী ভৌমিকের  ছেলে অরুণ  ভৌমিক (৫২)। তারা সবাই পেশায় ভ্যান চালক ও ভাড়ায়  মোটর সাইকেল চালক।

আটককৃত স্বর্ন ব্যবসায়ীরা হলেন,  গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার রামদিয়া বাজারের পূজা জুয়েলার্সের মালিক অমৃত বালা (৩৯) ও নড়াগাতী থানার বড়দিয়া বাজারের অপূর্ব জুয়েলার্সের মালিক অপরেশ শিকদার (৩৫)।
Advertisement

পুলিশ জানায়, গত ২ জুলাই রাতে নড়াগাতী থানার নলামারা গ্রামের মফিজুর চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা নগদ অর্থ, স্বর্নালঙ্কার, একটি মোটর সাইকেল ও একটি টেলিভিশন লুট করে। পরে ৭ জুলাই মফিজুর চৌধুরী নড়াগাতী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে। প্রথম দফা ডাকাতির মামলার পর পুলিশ ডাকাতদের চিহ্নিত করতে নানা ধরনের কৌশল অবলম্বন করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় ডাকাতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। ৭ জুলাই রাতে একই এলাকায় ২য় দফা ডাকাতি করার পরপরই পুলিশ তাদের মালামাল সহ গেফতার করে। পরে তাঁদেও দেয়া তথ্য মতে গোপালগঞ্জ এর কাশিয়ানীর পূজা জুয়েলার্স এবং নড়াইলের বড়দিয়ার অপূর্ব জুয়েলার্স থেকে লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্নালংকারের মধ্যে রয়েছে ২ টি  সোনার চেইন, ২ টি চুড়ি, ২ টি হার, ৫  জোড়া কানের দুল, ৪ টি আংটি, ২ টি ভাঙ্গা চুড়ি  ও ২ টি রুপার নূপুর।

পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতরা আসামিরা জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছে।। প্রথম ঘটনায় মামলা হয়েছে, ২য় ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান আছে। আসামিদের নামে খুলনা ও যশোরে একাধিক চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। এ ঘটনায় আরও ৩/৪ জন জড়িত আছে। তাঁদেরকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন