নৌকার প্রচারণায় ৫০০তে চুক্তি, ১০০ টাকা দেওয়ায় বিক্ষুব্ধ ভ্যান চালকদের সড়ক অবরোধ

মোঃ সৈকত হোসেন বড়াইগ্রাম থানা প্রতিনিধি
শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪



সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ শতাধিক ভ্যান নৌকার প্রচারণায় অংশ নেওয়ার পর ১০০ টাকা প্রদান করায় ক্ষিপ্ত হয় ভ্যানচালকরা। পরে বিক্ষুব্ধ ভ্যানচালকরা এর প্রতিবাদে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে এবং আধা ঘণ্টা পর ৩০০ টাকা দেওয়ার আশ্বাস দিলে পুলিশের সহায়তায় অবরোধ তুলে নেয়। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া কালিকাপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায়।

জানা যায়, নৌকার প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী'র সমর্থনে ২ শতাধিক ভ্যান চালক নিজ নিজ ভ্যান নিয়ে দিনব্যাপী শোডাউন করে। তাদের সাথে ৫০০ টাকা চুক্তি ছিলো। কিন্তু দিন শেষে প্রার্থীর মালিকানাধীন এস আর পাটোয়ারী এডুকেয়ার বিদ্যালয়ে জমায়েত হলে সেখানে দায়িত্বে থাকা সমন্বয়কারী বনপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান তাদেরকে ১০০ টাকা দিলে ভ্যানচালকরা প্রতিবাদ করে। এ সময় তিনি একজন চালককে কয়েকটি চড় দিলে এতে ক্ষিপ্ত হয় তারা। পরিস্থিতি সামলাতে বিদ্যালয়ের কলাপসিবল গেট আটকে দেয় নৌকার নেতা-কর্মীরা। পরে বিদ্যালয় গেটে এসে জড়ো হয়ে কিছুক্ষণের জন্য মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ভ্যান চালকেরা।
Advertisement

জোয়াড়ি ইউনিয়নের বাহিমালী গ্রামের জাভেদ সহ বেশ কয়েকজন ভ্যান চালক জানান, শর্তমতে আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি ভ্যান নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় নৌকার শোডাউন করি। দুপুরে কেউ খাবারও দেয়নি। সন্ধ্যায় যখন ১০০ টাকা দেয় তখন মনখারাপ হয়। এর প্রতিবাদ করলে একজনকে কাউন্সিলর লুৎফর মারপিট করে। আমরা গরীব মানুষ এমন অমানবিক আচরণ কেন করবে? আমাদের অধিকাংশই এই টাকা নিয়ে বাজার সদাই করে পরিবারকে খাওয়াবে। আমরা ওই কাউন্সিলরের বিচার চাই। অভিযুক্ত কাউন্সিলর লুৎফর রহমান জানান, টাকা দেওয়ার সময় বাইরের একজন ছবি তুলছিলো। তাকে মারতে উদ্যত হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।


Comments

No comments

Add a comment:

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য