নৌকার আদলে মঞ্চ প্রস্তুত প্রধানমন্ত্রীর অপেক্ষায় ফরিদপুরবাসী

আজ ফরিদপুর জেলার মানুষের জন্য একটি শুভ সুন্দর মাহেন্দ্রক্ষণ। আজ বাংগালী জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি বিশেষ রেলযোগে ভাঙ্গায় আসছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুখী রাজনীতির ধারাবাহিকতায় তিনি ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় রেলজংশন উদ্বোধন করবেন।
দুপুরে ভাঙ্গা পৌরসভার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সরকারের উন্নয়নমূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গায় আসছেন খবরটি চলতি মাসের শুরু থেকে আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের বেশ উষ্ণতা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাঙ্গায় আগমন নিয়ে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্ট্যাটাস থেকে প্রধানমন্ত্রীর শুভাগমণ নিয়ে এক উচ্ছ্বাসের জোয়ার বয়ে উঠে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্যে দিয়ে ফের আওয়ামীলীগ সরকার গঠনের পর ফরিদপুর জেলায় এটাই প্রথম কোন জনসভা প্রধানমন্ত্রীর। যে জনসভা ঘিরে দলীয় ফোরাম থেকে শুরু করে

Comments
No comments
Add a comment: