নোয়াখালী সোনাইমুড়ীতে শাস্তির দাবিতে মানববন্ধন

নোয়াখালী সোনাইমুড়ীর অম্বর নগর ইউনিয়নে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করে একদল সন্ত্রাসী। হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
অম্বরনগর সমিতির বাজার এলাকায় শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে। জানা যায়, দীর্ঘদিন সিদ্দিক উলার ছেলে ইয়াসিনগংদের সাথে জায়গার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ সুত্র ধরে ১৬ নভেম্বর দিকে মমিনুল্লাহকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরি মারে একদল সন্ত্রাসী। এই ঘটনায় সোনইমুড়ী থানায় একটি মামলা দায়ের করা হলেও হামলাকারীদের এখনো গ্রেফতার করা সম্ভব না হওয়ায় ক্ষোভ জানায় এলাকাবাসী।

Comments
Nobin
Thanks
Add a comment: