নোয়াখালী সেনবাগ থানার সাবেক ওসিসহ ১৭ আ.লীগ নেতাকর্মির বিরুদ্ধে মামলা

নোয়াখালী সেনবাগ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানসহ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মির নামে মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২৪-২৫জনকে। রোববার (১৮ আগস্ট) রাতে বিএনপি নেতা নুরনবী বাচ্চু বাদী হয়ে অপহরণ ও হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে সেনবা455; থানায় এই মামলা দায়ের করেন। সেনবাগ থানায় যাহার মামলা নং-৪। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিদের বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুটপাট, অপহরণ ও আটক নেতাদের থেকে হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

Comments
No comments
Add a comment: