নোয়াখালী সরকারি কলেজে বর্ণিল আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নোয়াখালী সরকারি কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ওপর কলেজের শিক্ষার্থীদের একটি ডিসপ্লে সবাইকে মুগ্ধ করে।ক্রীড়া প্রতিযোগীতা অন্ত: ও বহি: ৩৩টি ইভেন্টে বিপুল সংখ্যক ছাত্রীছাত্রী অংগ্রহণ করে।
প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজে অধ্যক্ষ প্রফেসর সালমা আকতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, জেলা যুবলেিগর আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব।

Comments
lQgaUccfFnUBWVUlRiODmTi
rvLmvSlFTbyAFovG
Add a comment: