নোয়াখালী বেগমগঞ্জ হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

নোয়াখালী বেগমগঞ্জ আলাইয়ারপুরে হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
১৯২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শতবর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপি আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরাম ও আয়োজক কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
প্রাক্তন শিক্ষার্থী মো. সেলিমুজ্জামান ও নূর জাহান পাখির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Comments
Nobin
Thanks
Add a comment: