নোয়াখালী বেগমগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে মরিয়ম বেগম মুক্তা (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
এর আগে, মধ্য রাতে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের এমদাদ আলী মুহুরী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জাহিদ হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, পারিবারিক কলহের জ;ের ধরে গৃহবধূ মুক্তা সন্ধ্যার দিকে স্বামীর বাড়িতে বসত ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের পরিবারের অভিযোগ স্বামীর পরিবারের সদস্যরা তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের মা তার মেয়েকে হত্যার অভিযোগে এনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি সত্যতা স্বীকার করে বলেন, ননদ ও শাশুড়ির মানসিক নির্যাতনের কারণে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে মামলা দেওয়ার জন্য বলা হয়েছে।

Comments
No comments
Add a comment: