নোয়াখালী বেগমগঞ্জে জমি নিয়ে সন্ত্রাসী হামলা

নোয়াখালী বেগমগঞ্জের শ্রীধরপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জোর পূর্বক বসত ঘরের ওয়াল নির্মাণে বাধা দেওয়ায় দফায় দফায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর করেছে প্রতিপক্ষ শরীয়ত উল্যা ও মাইন উদ্দিনের নের্তৃত্বে জোরদারেরা। এ ঘটনায় মহিলা সহ ৫ জন আহতের খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে শ্রীধরপুর গ্রামের বড় খামার বাড়িতে। আহতরা হলেন খোরশেদ আলম (৫৮), মেহেদী হাসান (৩৫), তাসলিমা বেগম, মাসুদ আলম সহ ৫জন। আহতদের মধ্যে খোরশেদ আলম (৫৮), মেহেদী হাসান (৩৫), তাসলিমা বেগম কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় বেগমগঞ্জ থানায় পৃথক পৃথক এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় এলাকাবাসী ও আহতরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ শরিয়ত উল্যাহ নের্তৃত্বে জোরদারেরা মাসুদ আলমের বসতঘরের ঢেলা কেটে জোর পূর্বক ওয়াল নির্মাণ করতে গেলে মাসুদ ও তার স্ত্রী তাসলিমা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শরীয়ত উল্যা ও মাইন উদ্দিনের নের্তৃত্বে জোরদারেরা হামলা চালায় এবং তাদেরকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় থানায় অভিযোগ করে রাতে বাড়িতে গেলে পুনরায় হামলা চালায় এবং পিটিয়ে আহত করে। বর্তমানে এ পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে।

Comments
Nobin
Thanks
Add a comment: