নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নুরুন্নবী নবীন নোয়াখালী জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩



নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অন্ততপুর গ্রাম থেকে ফাহিমা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) বেগমগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ফাহিমা আক্তার উপজেলার কামদেবপুর গ্রামের সাইফুল ইসলাম রাসেলের স্ত্রী। অন্ততপুরে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন নিহত ফাহিমা।

ফাহিমার মা জাহানারা বেগম জানান, নবম শ্রেণিতে পড়া অবস্থায় ২০২২ সালের জানুয়ারি মাসে পারিবারিকভাবে মেয়েকে বিয়ে দেন সাইফুলের সঙ্গে। বিয়ের পর থেকে যৌতুক ও নানা অজুহাতে মেয়েকে মারধর করতেন সাইফুল ও তার পরিবারের সদস্যরা। রোববার (৮ জানুয়ারি) রাতেও ফাহিমাকে মারধর করে স্বামী ও তার পরিবারের সদস্যরা। রাত আনুমানিক ১ টার দিকে ফাহিমার স্বামী ফোনে জানান তাদের মেয়েকে নিয়ে যেতে। কিন্তু কি হয়েছে তা বিস্তারিত জানায়নি।

Advertisement
এক পর্যায়ে বলে দেরিতে আসলে মেয়ের লাশ পাবেন। পরে সোমবার (৯ জানুয়ারি) পুনরায় ফোন দিয়ে জানায় ফাহিমাকে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে গিয়ে তারা তাদের মেয়ের মরদেহ পেয়েছেন। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ হাসপাতাল থেকে ফাহিমার মরদেহ উদ্ধার করে। ফাহিমাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তার মা জাহানারা বেগম।

তবে অভিযোগ অস্বীকার করে ফাহিমার স্বামী সাইফুল ইসলাম রাসেল বলেন, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি ওয়াশরুমে গেলে রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে সিলিংয়ের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে তার স্ত্রী। এক পর্যায়ে দরজার পাশের অংশ ভেঙে শোয়ার রুম থেকে তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি দাবি করেন, ময়নাতদন্তে যদি ফাহিমাকে পিটিয়ে হত্যার কোনো রিপোর্ট আসে, তাহলে যে শাস্তি দেবেন তিনি তা মেনে নেবেন। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি। তিনি বলেন, ফাহিমা আত্মহত্যা করেছে বলে জানিয়েছে নিহতের স্বামী। তারপরও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে কিংবা তার আগে নিহতের বাবার পরিবার থেকে কোনো অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Nobin

Thanks

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন