নোয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান পিন্টু কে নাগরিক সংবর্ধনা

নোয়াখালী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু কে ২৬ ডিসেম্বর নোয়াখালী জেলা পরিষদ হল রুমে এক বিশাল নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
এ সময় জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাংবাদিকদের পক্ষে নোয়াখালী প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা তুলে ধরেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি জেলার বর্ষীয়ান সাংবাদিক বখতিয়ার সিকদার, সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
এর আগে দলীয় নেতা কর্মী ও বিভিন্ন মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাকে। তিনি জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। সোনাপুরে অবস্থিত জেলা পরিষদ ভবনে এ সংবর্ধনা দেয়া হয় তাকে। এ সময় আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।

Comments
Nobin
Thanks
Add a comment: