নোয়াখালী চাটখিলে ২০ হাজার শীতার্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

নোয়াখালী চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠিত একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে,চাটখিল সোনাইমুড়িতে ২০ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্তু কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকালে চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে পাচঁগাও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ২০ হাজার মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। চাটখিল পৌরসভার মেয়ার ভিপি নিজাম উদ্দিন,ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভুসহ স্থাণীয় আওয়ামীলীগের বিভিন্ন স্তুরের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন।

Comments
Nobin
Thanks
Add a comment: