নোয়াখালী চাটখিলে বসত ঘর ভাংচুর ও হামলায় নারী সহ আহত -৩

নুরুন্নবী নবীন, নোয়াখালী জেলা প্রতিনিধি।
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

নোয়াখালী চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একটি পরিবারের দখলীয় বসত ঘর ভাংচুর করে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী সহ অন্তত ৩ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে । 

ভুক্তভোগী পরিবারেরর সদস্য আব্দুর রব অভিযোগ করে জানান, জমি নিয়ে দীর্ঘদিন থেকে নুর ইসলামের সাথে কোর্টে মামলা চলছিলো। হঠাৎ করে রাতের আঁধারে তার নির্মিত ঘর ভাংচুর করে টিন খুলে নিয়ে পাশ্ববর্তী ঠাকুর বাড়ীর পুকুরে ফেলে দেয় একই এলাকার পশ্চিম শ্রীনগর কল্যান সমিতির কিছু লোকজন।

ঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ করলে, শহীদ উল্যাহ, আবদুল মান্নান ও নূর নবীর নেতৃত্বে একদল সন্ত্রাসী আবদুর রবের পরিবারের উপর হামলা চালায়। এতে আবদুর রবসহ তার পরিবারের অন্তত ৩ জন গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। 
Advertisement

এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী পরিবার। এদিকে অভিযুক্ত নুর ইসলামের ছেলে ফারুক  অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধীয় নিলামের জায়গায় নুর ইসলামের কোন মালিকানা নেই, মালিক সূত্রে আমরা জায়গাটি পশ্চিম  শ্রী নগর কল্যান সমিতির কাছে বিক্রি করি। অন্যদিকে এ ব্যাপারে কল্যান সমিতির একজন সদস্য বলেন, ক্রয় সূত্রে জায়গাটির মালিক পশ্চিম শ্রী নগর কল্যান সমিতি।

এ বিষয়ে চাটখিল থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি আদালত তদারকি করবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন