নোয়াখালী আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে থানা ভিত্তিক আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় সুধারাম মডেল থানা ২-০ গোলে চাটখিল থানাকে পরাজিত করেছে। শনিবার বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন, নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। 60;েলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। রোববারের খেলায় বেগমগঞ্জ মডেল থানা ও হাতিয়া থানা মোকাবিলা করবে।

Comments
No comments
Add a comment: