নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৮ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

নোয়াখালীর হাতিয়াতে অভিযান চালিয়ে ২২ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের একটি টিম জাহাজমারা এলাকার ৩টি গুদামে অভিযান চালিয়ে ২২ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে। যাহার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৭০ লক্ষ টাকা। তবে অভিযানকালে গুদামের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন,কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল।
অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরে জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

Comments
Nobin
Thanks
Add a comment: