নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১৮ বছর পর সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। সোনাইমুড়ি উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিলের পর আজ এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Comments
Nobin
Thanks
Add a comment: