নোয়াখালীর চাটখিলে দীর্ঘ ১১ বছর পর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিলে দীর্ঘ ১১ বছর পর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন পাঁচগাঁও সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। চাটখিল উপজেলার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার কাউন্সিলের পর রবিবার দীর্ঘ ১১ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Comments
Nurunnabi Nobin.
Thanks
Add a comment: