নোয়াখালীতে ৬০ পাউন্ডের কেক কেটে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন

নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে ৬০ পাউন্ডের কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিআরটিসি, সোনাপুর প্রশিক্ষণ কক্ষে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয়।
বিআরটিসি, সোনাপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) ওমর ফারুক মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।
এ সময় বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ, বাস চালক ও চালকের সহকারীগণ এবং তাদের পরিবারের শিশু কিশোর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও বিআরটিসি, সোনাপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) ওমর ফারুক মেহেদী শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে ৬০ পাউন্ডের একটি কেক কাটেন।

Comments
No comments
Add a comment: