নোয়াখালীতে ৩ ইউনিয়নে ভোট গ্রহন আজ

নোয়াখালীর সদর উপজেলার ৩ ইউনিয়ন ধর্মপুর, নোয়ান্নই ও নোয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চলবে।
সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ইভিএম পদ্ধতিতে ৩৮টি কেন্দ্রের ২৫৯ বুথে বিকেল সাড়ে চারটা পযর্ন্ত ভোট গ্রহন চলে। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএম মেশিনে যান্ত্রিক ক্রটি থাকার কারনে কয়েকটি বুথে ভোট গ্রহন বিলম্বিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ,বিজিপি ও আনসারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সদর উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, সদর উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্যপদে ৯৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৬০ জনসহ মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৮টি কেন্দ্রের ২৫৯টি বুথে ইভিএমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে। ধর্মপুর ইউনিয়নে ৩১ হাজার ৭৫৬ জন, নোয়ান্নই ইউনিয়নে ২৫ হাজার ৮০৯ জন ও নোয়াখালী ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করছেন ২৬ হাজার ৫৭৫ জন ভোটার।

Comments
নবীন
Thanks
Add a comment: