নোয়াখালীতে ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় হামলার অভিযোগ

নুরুন্নবী নবীন, নোয়াখালী জেলা প্রতিনিধি।
বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩



নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নে চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে।

ঘটনার সুত্রে জানা যায়, সোমবার বিকেলে ওই স্কুল ছাত্রীর চাচা প্রবাসী আব্দুজ জলিল বাড়ির সামনে কাজ করা অবস্থায় অভিযুক্ত রকি স্কুল ছাত্রীকে নিয়ে কিছু অযাচিত মন্তব্য করে। মেয়ের চাচা বিষয়টির প্রতিবাদ করলে অভিযুক্ত রকি, তার বড় ভাই সজীব, কবির, বাবুল, আমজাদ সহ আরো বেশ কয়েকজন মিলে প্রবাসী জলিল সহ তাদের কয়েকজনের উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় এলাকাবাসী বাঁধা দিলে তাদের উপরও হামলা চালানোর অভিযোগ পাওয়া যায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

বিষয়টি নিয়ে বেগমগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে ওই স্কুল ছাত্রীর পরিবার। স্থানীয় এলাকাবাসী জানায়, কিশোরগ্যাং রকি, সজীব সহ একটি সংঘবদ্ধ চক্র এলাকায় দীর্ঘদিন ধরে ইভটিজিং, মারামারি সহ নানা ধরনের অপকর্মের সাথে জ
Advertisement
ড়িত। বিভিন্ন সময় তারা সরাসরি বিভিন্নরকম অস্ত্র দিয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তাদের ফেসবুকের স্টোরিতেও অস্ত্রের ছবি পোষ্ট করে এলাকার লোকজন কে ভয় দেখায়। এলাকাবাসীর দাবী এসব কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে যেন দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে।

বিষযটি জানতে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, আমাকে বিষয়টি জানানো হয়েছে। আমি এলাকার বাহিরে থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে পারিনি। তবে যে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এরা এলাকার খারাপ প্রকৃতির। তিনি বলেন, বেগমগঞ্জ উপজেলার মধ্যে আলাইয়াপুর ইউনিয়নে কিশোরগ্যাং এবং অস্ত্রধারীর সংখ্যা বেশি। আমি চেষ্টা করছি আমার ইউনিয়নে শান্তি ফিরিয়ে আনতে, তবে এদের পুরোপুরি দমনে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন এই জনপ্রতিনিধি।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনির সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। আমরা যাচাই-বাছাই করে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করবো।

Comments

Nobin

Thanks

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন