নোয়াখালীতে সড়ক দূর্ঘটনা রোধে ফুটওভারব্রিজের দাবীতে মানববন্ধন ও স্মারনলিপি প্রদান

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা বাজারে জাতীয় ফোরলেন সড়কে দূর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ নির্মানের দাবীতে এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীরা ঘন্টাব্যাপী মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। বজরা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ইকবাল হোসেন চৌধুরী, ব্যবসায়ী নুর হোসেন সোহাগ, সড়ক দূর্ঘটনার শিকার রেজাউল হক করিম রনি। বক্তারা বলেন, বজরা বাজার থেকে ৫০০ ফিট দক্ষিনে সড়ক ও জনপদ বিভাগ অপরিকল্পিতভাবে একটি ফুটওভার ব্রিজ তৈরী করছে। সেখানে কোন দোকানপাট বা মানুষের যাতায়াত নেই। এটি সরকারের অর্থের অপচয় ব্যাতীয় আর কিছু নয়। এ ব্রিজটি সেখান থেকে সরিয়ে বজরা বাজারের মাঝখানে নির্মান করার জোর দাবী জানান মানববন্ধন কারীরা ।

Comments
No comments
Add a comment: