নোয়াখালীতে স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নোয়াখালী জেলা শহর মাইজদীতে গণপূর্তের জায়গায় নির্মাণ করা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার ফ্ল্যাট রোডে ও ডিসি অফিসের সামনে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ দোকানদাররা।
তারা জানান, তাদের লীজ নেওয়া মালিকানা জায়গায় স্থাপন করা দোকানপাট উচ্ছেদ করেছে গণপূর্ত বিভাগ। কোন প্রকার নোটিশ না দিয়ে স্থাপনা ভাঙ্গনের প্রতিবাদ জানান তারা। এ নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে। মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান সমূহের উচ্ছেদের অভিযানের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব জানান, দীর্ঘদিন থেকে গণপূর্তের সরকারি সম্পত্তি জবর দখল করে দোকান পাট নির্মাণ করে আসছে এক শ্রেণির লোকজন। এ বিষয়ে দখলকারীদের নোটিশ করলেও তারা স্থাপনা সরায়নি। কেউ কেউ একসনা বন্দোবস্ত নিয়ে বহুতল ভবন করেছে, কেউ সামনের অংশ বন্দোবস্ত নিয়ে পিছনে ৭০-৮০ ফুট পর্যন্ত দখল করে। সর্বশেষ গত শনিবার মাইকিংও করা হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে অভিযানে নামে গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসন। অবৈধভাবে যারা সরকারি সম্পত্তি দখল করেছে তাদের বিরুদ্ধে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য এর আগে দুপুর থেকে বিকেলে ৪টা পর্যন্ত অভিযান শুরু করে গণপূর্ত অধিদপ্তর। এ সময় মাইজদী ফ্ল্যাট রোর্ডের দুই পাশের অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

Comments
Nobin
Thanks
Add a comment: