নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হাউজ বিল্ডিং ফাইনান্সের বিশেষ সভা অনুষ্ঠিত।

নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উদ্যোগে অংশীজনের অংশগ্রহণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজিম উদ্দিন বিশ্বাস
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের মাধ্যমে মানুষের ঘর নির্মাণের স্বপ্ন পূরণ হচ্ছে। এছাড়াও সহজ সুদ হওয়ায় প্রতিষ্ঠানটিতে ঋণ নিয়ে মানুষ মহাখুশি। তবে করোনা মহামারীর সময়ে ঋণ মওকুফের আবেদন করেন ঋণ গ্রহণকারীরা। অতিথিরা বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের প্রতি মানুষের আস্থা থাকায় সবাইকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাসসহ সেবা গ্রহণকারী ও সেবা প্রত্যাশি নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরাসহ বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা সভায় বক্তব্য রাখেন।

Comments
No comments
Add a comment: