নোয়াখালীতে সম্পত্তি ও পাওনা টাকার জেরে প্রবাসী ছোট ভাইর উপর হামলা

নোয়াখালীর সোনাইমুড়ির দেওটি ইউনিয়নে জায়গা-জমি ও পাওনা টাকা চাইতে গেলে কানাডা প্রবাসী ছোট ভাই জাকির হোসেনের উপর হামলা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বড় ভাই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। আহত জাকির হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
জাকির হোসেন বলেন, ৪০ শতাংশ জায়গা ও পাওনা ৪৪ লাখ টাকা চাইতে গেলে বড় ভাই আব্দুর রাজ্জাক স্থানীয় সন্ত্রাসী মানিক ও বাহারকে দিয়ে হামলা করে। সন্ত্রাসীদের ১০/১৫ জনের একটি দল গতরাতে বসতঘরে হামলা করে আহত করে। সন্ত্রাসীরা মাথায় ও শরীররের বিভিন্ন জায়াগায় গুরুতর আঘাত করে। পরে ৯৯৯ কল দিলে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানান থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক।

Comments
Nobin
Thanks
Add a comment: