নোয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা-২০২৪ উদ্ভোদন

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ শুরু হয়েছে।
এ সময় বনবিভাগের ৩১জন উপকারভোগীদের মাঝে ৩০লক্ষ ৭০ হজাার টাকার চেক বিতরণ করা হয়।নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে শ503;ষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা বিষয়ক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহামান। এ সময় বনবিভাগের ৩১জন উপকারভোগীদের মাঝে ৩০লক্ষ ৭০ হজাার টাকার চেক বিতরণ করা হয়। নোয়াখালী জেলা প্রশাসন ও বন বিভাগ কর্তৃক যৌথভাবে আয়োজিত বৃক্ষমেলায় এ বছর মোট ৩০টি স্টলে ফলদ, বনজ, ঔষধি ও বিভিন্ন ফুলের চারা বিক্রির জন্য বৃক্ষমেলায় অংশ নিয়েছে।

Comments
No comments
Add a comment: