নোয়াখালীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

নোয়াখালীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও পায়রা উড়িয়ে যুব গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসল দেওয়ান মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিগন। নয়টি উপজেলা থেকে যুব গেমসে অংশ নেয়া প্রতিযোগিরা ২৪ টি ইভেন্টের মধ্যে ভলিবল, এ্যাথলেটিকস, কারাতে, জুড়ো, বক্সিং, কুস্তিসহ মোট আটটি ইভেন্টে অংশগ্রহণ করবে। সমাপানী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হবে ৮ জানুয়ারী এবং জেলা পর্যায়ের বিজয়ী খেলোয়াররা বিভাগীয় পর্যায়ে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে।

Comments
নবীন
ধন্যবাদ
Add a comment: